আইন-বিচার
ড. মুহাম্মদ ইউনূসের স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সকালে শ্রম অ্যাপিল ট্রাইব্যুনালের বিচারক এম. এ আউয়ালের আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ চার জন হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করে, এবং আগামী ২৩ মে পর্যন্ত জামিন বহাল রাখেন।
কারাদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন,গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান,পরিচালক নুরজাহান বেগম এবং মো. শাহজাহান।
বাংলা টিভি / বুলবুল



