আওয়ামী লীগ

খালেদা জিয়া আইনের ফাঁদে পড়েছেন, সরকারের হস্তক্ষেপ নেই: কাদের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনের ফাঁদে আটকে আছেন, সেখানে সরকারের হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, তার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার । সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া সরকারকে যারা চাপ দেবে, তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে, সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরকারের প্রতিহিংসার কারনে বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছে না বিএনপি নেতাদের এমন অভিযোগের সমালোচনা করে তিনি জানান, আওয়ামী লীগ কাউকে আটকে রাখেনি, আইন তার নিজস্ব গতিতে চলছে। নির্বাচনের আগে চাপ,হুমকি ধমকি ছিল। নিষেধাজ্ঞার ভয় দেখিয়েছে কেউ কেউ। তবে যারা চাপ দিবেন তারা নিজেরাই চাপে আছে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া আসন্ন উপজেলা নির্বাচনে প্রশাসনকে কোনভাবে প্রভাবিত করা যাবে না বলে আবারো মনে করিয়ে দেন, আওয়ামী লীগের এই শীর্ষনেতা।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button