প্রধানমন্ত্রী

২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য দুই লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন করেছে, জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে, এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়।

এর আগে, গত ৭ মে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির খসড়া চূড়ান্ত করা হয়। আগামী অর্থবছরের জন্য এডিপিতে সরকারি ও বৈদেশিক সহায়তা মিলে বরাদ্দ দেয়া হচ্ছে, দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা।

এর মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৬৫ হাজার কোটি এবং বৈদেশিক ঋণ থেকে এক লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর বাইরেও, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্থায়ন আছে ১৩ হাজার ২৮৬ কোটি ১৯ লাখ টাকা। সব মিলিয়ে নতুন এডিপির আকার দাঁড়াবে, দুই লাখ ৭৮ হাজার ২৮৬ কোটি ১৯ লাখ টাকা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button