নতুন অর্থবছরের বাজেট নিয়ে সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া

নতুন অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। প্রস্তাবিত বাজেটের ফলে দাম বাড়তে পারে বিভিন্ন পণ্যের, সাথে দাম কমতেও পারে কিছু কিছু পণ্যের। তবে জনসাধারণের প্রত্যাশা, নিত্যপণ্যের বাজার সহনশীলসহ সার্বিক জীবনযাত্রায় স্বস্তি। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরিকল্পনায় বেশকিছু পণ্যে দাম আগের চেয়ে বাড়তে পারে। এছাড়া কমতেও পারে বিভিন্ন পণ্যের দাম।
এবারের বাজেটের ফলে দাম বৃদ্ধি পাচ্ছে, সিগারেট, মোবাইল সিমকার্ড, মোবাইলে কথা বলার খরচ, কোমল পানীয়, অ্যানার্জি ড্রিংকস, কাজুবাদাম, এসি, ফ্রিজ, পানির ফিল্টার, গাড়ি, গাড়ি কনভার্সন খরচ, জেনারেটর, নিরাপত্তা সেবা, হাসপাতালে ব্যবহৃত সরঞ্জামাদীনহ বিভিন্ন রকম পন্যের।
এছাড়া, প্রস্তাবিত বাজেটে বেশকিছু পণ্যের উপর শুল্ক ও কর কমানোর প্রস্তাব করা হয়েছে। তাই সেগুলোর দাম কমতে পারে। এর মধ্যে রয়েছে প্যাকেটজাত গুঁড়োদুধ, নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিদেশি চকলেট, ল্যাপটপ, নির্মাণসামগ্রী, সুইচ-সকেট, ইলেকট্রিক মোটর, মোটরসাইকেল, কার্পেট, ডেঙ্গু কিট, ক্যানসার চিকিৎসার খরচ।
প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ মানুষ জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। এই বাজেটের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় রাখায় দাবি সর্বসাধারণের।
বাংলা টিভি / বুলবুল



