
বাংলাদেশের স্বার্থে ও স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সঙ্গে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর ও পুরোনো সমঝোতা স্মারক নবায়ন করেছে সরকার- জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি আরও বলেন, ভারতের পাশাপাশি নেপাল-ভুটানসহ আঞ্চলিক রেল ও সড়ক যোগাযোগ উন্নয়নে কাজ চলছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত এইচই আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় রাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডেনের সাথে জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনার কথাও জানান হাছান মাহমুদ। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও কথা হয়েছে।
এসআর



