আওয়ামী লীগ

আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে : কাদের

আন্দোলনের নামে কেউ সহিংসতা ও নৈরাজ্যের চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে, বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন,  বিএনপি নেতাদের মুখে জোর থাকলেও আন্দোলনে নেই। লন্ডন থেকে দেয়া ডাকে কেউ সাড়া দেবে না। এছাড়া, আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বিএনপি জনগণের জানমালের ক্ষতি করার অপচেষ্টা করলে ছাড় দেয় হবে না।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button