আইন-বিচার

দেশে জঙ্গিবাদের উত্থান হবে না জানালেন আইনশৃঙ্খলা কর্মকর্তারা

বাংলাদেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা।  দেশে জঙ্গিবাদ এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবী করেন তারা। সোমবার সকালে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। তবে এত বছর পেরিয়ে গেলেও এই মামলায় হাইকোর্টের রায় প্রকাশ না হওয়া ক্ষুব্ধ নিহতদের স্বজনেরা।

দেশের ইতেহাসে অন্যতম নৃশংস ঘটনা হলি আর্টিজানে সন্ত্রাসী হামলা। ২০১৬ সালের পহেলা  জুলাই রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিসান বেকারিতে দেশের সবচেয়ে বড় ও নারকীয় জঙ্গি হামলা চালায় বেশ কিছু জঙ্গি। এ ঘটনায় ১৭ জন বিদেশি ও পুলিশের দুই কর্মকর্তাসহ নিহত হন মোট ২২ জন ।

ঘটনার অষ্টম বছর উপলক্ষে সকালে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ পরিবারের সদস্যারা। শ্রদ্ধা নিবেদন শেষে র‍্যাবের মহাপরিচালক জানান, জঙ্গি হামালার মত বিভীষিকাময় ঘটনা এ দেশে আর কখনোই হবে না।

জঙ্গি অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে বলে জানান পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম।ডিএমপি কমিশনার বলেন,অনলাইন তৎপরতা রোধে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষের এগিয়ে আসতে হবে। নারকীয় হত্যাকান্ডের মামলার বিচারে আসামীদের সাজা হয়েছে। কিন্তু রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখনও না পাওয়ায়,ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজনেরা।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button