কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি লাশের রাজনীতি করতে চায় : কাদের

কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলন সাধারণ ছাত্রদের হাতে নেই,নেতৃত্ব এখন ছাত্রদল ও ছাত্রশিবির হাতে। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সব ধরনের নাশকতা মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুরুতেই চলমান কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় ক্ষোভ জানান তিনি। বলেন, এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে। তারা এখন দেশকে আবারো অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।
কাদের বলেন, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা না, এটা তাদের অস্তিত্বের প্রতি হামলা ও হুমকি এসেছে। এই পরিস্থিতি মোকাবিলা করার কোন বিকল্প নেই। সকল অপশক্তি মোকাবেলায় সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে সেই শক্তিকে আজ কাজে লাগাতে হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বাংলা টিভি / বুলবুল



