বাংলাদেশ

সদ্য সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক খুদে বার্তায় নিউমার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করার কথা জানায়। জানা গেছে, ওই থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মি. আহসানকে।

গত মঙ্গলবার মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করে।

মি. আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। এর আগে, র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)- এ বিভিন্ন দায়িত্ব ছিলেন তিনি। সে সময় বেশ কয়েকটি বিতর্কে তার নাম জড়ায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button