বাংলাদেশ
উন্নত চিকিৎসা নিতে শিগগিরই বিদেশে যাবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “ম্যাডামের জন্মদিনে একটা সুসংবাদ দিতে চাই আমি। আল্লাহ যদি রহম করেন, ম্যাডামকে অতি শগগিরই আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
“আমরা উনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, পুরোপুরি সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসেন।”
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।



