বাংলাদেশ

প্রথম প্রায়োরিটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের প্রথম প্রায়োরিটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়।”

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা জানান, “ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসবে জাতিসংঘের প্রতিনিধি দল। তারা ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্ত করবে। তাদের সহায়তা করবে অন্তর্বর্তী সরকার”।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে কীভাবে জাতিসংঘ আরও সহযোগিতার হাত নিয়ে বাংলাদেশের পাশে থাকতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে।”

এর আগে, সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

পরে পুলিশ লাইন্স হাসপাতালে ছাত্র আন্দোলনের সময় আহত পুলিশ সদস্যদেরও দেখতে যান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button