বাংলাদেশ

পাঁচ ডিএমডিসহ ইসলামী ব্যাংকের শীর্ষ আট কর্মকর্তা বরখাস্ত

ইসলামী ব্যাংকের পাঁচ ডিএমডিসহ আটজনকে বরখাস্ত করা হয়েছে। সোমবার ব্যাংক থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

সোমবার  এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংকের প্রধান কার্যালয়ে একজন কর্মকর্তা।

তিনি জানান, যাদেরকে চাকুরিচ্যুত করা হয়েছে তাদের সবাই এস আলম গ্রুপের সহযোগী হিসেবে চিহ্নিত ছিল।

বরখাস্তকৃতরা হলেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবীবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আকিজ উদ্দিন, মোহাম্মদ সাব্বির, মিফতাহ উদ্দিন, মো. রেজাউল করিম, ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া, প্রধান অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা (ক্যামেলকো) তাহের আহমেদ চৌধুরী এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. নজরুল ইসলামকেও বরখাস্ত করা হয়।

এর আগে, এস আলম গ্রুপের মালিকানাধীন ছয় ব্যাংকের ঋণ বিতরণে সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

এসব ব্যাংককে পাঁচ কোটি টাকার বেশি ঋণ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। যেসব প্রতিষ্ঠানের কাছে মেয়াদোত্তীর্ণ ও সীমাতিরিক্ত ঋণ আছে, তা নগদ আদায় ছাড়া নবায়ন করা যাবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button