অন্যান্য
অ্যাওয়ার্ড অব ফ্রিডম পেলেন বাংলা টিভির রিপোর্টার প্রান্ত পারভেজ

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এ বছর ‘ফ্রি-ল্যান্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাওয়ার্ড অব ফ্রিডম- ২০২৪’ পেয়েছেন দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি’র রিপোর্টার প্রান্ত পারভেজ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনভেনশন হলে এ পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ড. হানিফ খান, ডিন আর্টস ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অব কুমিল্লা। অনুষ্ঠান সভাপতিত্ব করেন গোলাম কাদের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল।
বাংলা টিভি / বুলবুল



