বাংলাদেশবিএনপিরাজনীতি

ফ্যাসিবাদ যেকোনো সময় ফিরে আসতে পারে, আশঙ্কা মির্জা ফখরুলের

ফ্যাসিবাদ যেকোনো সময় ফিরে আসতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি, যে কাজগুলোর মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার আশঙ্কা অনেক বেড়ে গেছে। তিনি বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। ফ্যাসিবাদ যেকোনো সময় আবার ফিরে আসতে পারে। আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি, যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার আশঙ্কা অনেক বেড়ে গেছে। আমাদের এখন ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার সময়।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ‘রাষ্ট্র পুনর্গঠনে লেখক-শিল্পীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, দেশের ৫৩ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়নি। সব সময় যুদ্ধ, লড়াই, রক্ত ঝরানো হচ্ছে।

মির্জা ফখরুল বলেছেন, পরিকল্পিতভাবে ভয়াবহ অবস্থা তৈরির চেষ্টা হচ্ছে। আন্দোলনকে (জুলাই-আগস্ট) ভিন্ন দিকে নেওয়া হচ্ছে। এত দিন ধরে যে ত্যাগ, প্রিয় মানুষের চলে যাওয়া, সবকিছু ছাড়িয়ে কেমন যেন একটা ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে। অত্যন্ত পরিকল্পিতভাবে পতিত ফ্যাসিবাদ এ অবস্থা তৈরি করছে। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারা কেন বিভাজন তৈরি করছে, এমন প্রশ্ন রাখেন তিনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে ভয় লাগার কথা জানিয়ে ফখরুল বলেন, পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশের ৫৩ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়নি। সব সময় যুদ্ধ, লড়াই, রক্ত ঝরানো হচ্ছে।

তিনি আরও বলেন, ইসকনকে নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা অবস্থা তৈরি করতে চায়। এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়া যাবে না যাতে গোটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button