বাংলাদেশবিএনপিরাজনীতি

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চায়: দুদু

জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচন চায় তারা মুক্তিযুদ্ধের সময়ও বিরোধিতা করেছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তার মতে গণতন্ত্রের পথে এই চক্রটি সবসময়ই বাধা হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ষড়যন্ত্রকারীদের রুখতে সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। যারা রাজনীতিবিদদের ছোট করতে চায়, তারা মূলত দেশকে বিপদে ফেলতে চায়।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে। রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button