বাংলাদেশবিএনপিরাজনীতি

দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা

বৈঠক শেষে বললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করি- দ্রুত সংস্কারের ঐকমত্য তৈরি হবে। অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।

শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে তিনি (প্রধান উপদেষ্টা) আহ্বান জানিয়েছেন, সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশন দিল, সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে। দলগুলো এটা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে। একটা ঐকমত্য পৌঁছানোর চেষ্টা করা হবে। সেজন্য আজকে প্রাথমিক আলোচনা সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button