এ সপ্তাহেই পদত্যাগ করছেন নাহিদ ইসলাম: নাগরিক কমিটির মুখপাত্র

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) এসব কথা জানান নাগরিক কমিটির এ দুই শীর্ষ নেতা। কথা বলেন, নতুন দল গঠনের প্রক্রিয়া নিয়েও।
সাম্প্রতিক সময়ে ‘টক অব দ্য কান্ট্রি’, কবে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, কী হবে সেই দলের নাম। কাদের হাতেই বা থাকবে নেতৃত্বের চাবিকাঠি।
তথ্য বলছে সব কিছু ঠিক থাকলে ২৮ ফেব্রুয়ারি বা চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। দলের প্রতীক এবং নাম নির্ধারণ না হলেও আন্দোলনের চেতনার সঙ্গে সঙ্গতি রেখেই নির্ধারিত হবে দলের নাম এবং প্রতীক।
সংগঠনটির আরেক নেতা সামান্তা শারমিন জানান, নতুন দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
নাগরিক কমিটির শীর্ষ এই দুই নেতা জানান, আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করবে দল। জাতীয় নির্বাচনের আগেই হবে দলের কাউন্সিল। নতুন দলে তৃণমূল থেকে শুরু করে অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের অবদান থাকবে বলেও জানান তারা।



