বাংলাদেশরাজনীতি

২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ: সারজিস আলম

আগামী ২৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নতুন দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন,  বহু আশা আকাঙ্ক্ষা ও ত্যাগের বিনিয়মে এই নতুন যাত্রা। বৈষম্যবিরোধী ও জাতীয় নাগরিক কমিটির সম্মিলিতভাবে নতুন এই দল তৈরি হচ্ছে।

সারজিস আলম বলেন, ‘জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে দল ঘোষণা, অতীতে জাতীয় সংসদকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে। এবার জাতীয় সংসদ হবে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জায়গা।’

সংশ্লিষ্ট খবর

Back to top button