রণবীরের বিশেষ মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি

ফটো সাংবাদিকদের ক্যামেরায় প্রায়ই ধরা পড়ে রণবীর-আলিয়ার কন্যা রাহা। অনুরাগীরা মনে করেন, রাহা তার বাবার বেশি আদরের। আলিয়াও এমনটাই জানিয়েছেন। রাহার সঙ্গে কাটানো প্রতিটি সময় রণবীরের কাছে খুব বিশেষ মুহূর্ত। এ মুহূর্তগুলো গোপনে ক্যামেরাবন্দি করে রাখেন আলিয়া।
এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘রণবীর সত্যিই দারুণ। রাহার মনোরঞ্জন করার সময় ও আরও সৃজনশীল হয়ে ওঠে। রাহাও কিছু কম যায় না। ওদের দুজনের দারুণ একটা বন্ধুত্ব রয়েছে। ওদের দুজনকে একসঙ্গে দেখলে ভালো বন্ধু বলেই মনে হবে। কখনো ওরা প্রাপ্তবয়স্ক বন্ধুদের মতো আচরণ করে, আবার কখনো ছোট্ট বন্ধুদের মতো লাগে ওদের দেখে।’
রণবীরের বিশেষ মুহূর্ত গোপনে ক্যামেরাবন্দি করেন আলিয়া
রণবীর নাকি মানুষ হিসেবে খুবই শান্ত প্রকৃতির। তাই বাড়িতে থাকলে বেশির ভাগ সময় রাহার সঙ্গেই কাটাতে পছন্দ করেন। বাবা হিসেবে রণবীরের এমন অবস্থা এভাবে নাকি প্রতি দিন নতুন করে মুগ্ধ হন আলিয়া।



