বাংলাদেশবিনোদন

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পরীমনির বিরুদ্ধে: থানায় জিডি

চিত্রনায়িকা পরীমনি এবার আলোচনায় এলেন এক গৃহকর্মী নির্যাতনের অভিযোগ এবং ভুক্তভোগীর করা জিডি ইস্যুতে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার নামের ওই গৃহকর্মী ভাটারা থানায় নির্যাতনের অভিযোগে  জিডি করেন। অবশ্যই আজ শুক্রবার পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘শুরু হয়েছে নতুন এপিসোড।

এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে ওই গৃহকর্মীকে মারধরের অভিযোগ ওঠে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button