অপরাধবাংলাদেশ

অনলাইনে জুয়ার প্রচারণায় সাকিব-বুবলী-পিয়া

অনলইনে জুয়ার প্রচারণা থেকে বিপুল পরিমাণ টাকা আয় করছেন তারকারা। এদের মধ্যে রয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, চিত্রনায়িকা শবনম বুবলী ও মডেল পিয়া জান্নাতুলসহ আরও অনেকে।

এরই মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গণমাধ্যমকে বলেছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশে সাইবার স্পেসের (পরিসর) জুয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। চলতি সপ্তাহে যদি অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়, তাহলে এই অপরাধে জড়িত ব্যক্তিরা আইনের আওতায় আনা হবে।
এতে ফেসে যেতে পারেন অনেক তারকাই।

মডেল পিয়া জান্নাতুল গত ১ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত তিনি ১২টি অনলাইন জুয়ার বিজ্ঞাপনের প্রচারণা চালিয়েছেন নিজের ভেরিফায়েড ফেসবুকে।পিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, তিনি চলতি বছরের জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘বাবু ৮৮’ ও ‘ভাগ্য’ নামের দুটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের ১২টি প্রচারণা চালিয়েছেন।

অন্যদিকে ক্রিকেট ঘিরে অনলাইন জুয়ার প্রচার-প্রচারণায় ক্রিকেটার সাকিব আল হাসানের নাম একাধিকবার এসেছে। ১ কোটি ৬০ লাখ অনুসারী থাকা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২২ মার্চ সাকিব ‘ওয়ানএক্সবেট’ নামের অনলাইন জুয়ার প্রচারণা চালান। এর আগে ২০২২ সালে ‘বেটউইনার’ নামের একটি অনলাইন জুয়ার প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন। এ তালিকায় রয়েছেন,চিত্রনায়িকা শবনম বুবলী, অভিনয়শিল্পী সামিরা খান মাহিও।

চিত্রনায়িকা শবনম বুবলী তার ফেসবুক পেজে চলতি বছর ‘মেগা ক্রিকেট ওয়ার্ল্ড’ নামের একটি জুয়ার প্রতিষ্ঠানের তিনটি বিজ্ঞাপন প্রচার করেছেন।

সামিরা খান মাহি  তার ফেসবুক পেজে চলতি বছর ‘বাবু ৮৮’ নামের জুয়ার দুটি প্রচারণা চালান।

এ ছাড়া অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহিসহ দেশের শীর্ষ অনেক তারকার বিরুদ্ধে বিভিন্ন সময় অনলাইন জুয়ার প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে।

দেশে জুয়া নিষিদ্ধ। জুয়া দমনে আইন (পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭) আছে। কিন্তু আইনটি অস্পষ্ট। এরই সুযোগ নিচ্ছেন তারা বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button