বাংলাদেশঅন্যান্য

৭১ যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করল চাকা খুলে পড়া ফ্লাইটটি

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২টা ১৭ মিনিটে বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর  এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি।

ফ্লাইটটি ২টা ১৭ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেন, ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button