
আগের দিন ভোর থেকে সৃ্ষ্ট এ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ঈদে ঘরমুখো যাত্রীরা।
এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা।
পুলিশ জানায়, সকাল থেকে যমুনা সেতু থেকে রাবনা পর্যন্ত গাড়ির সারি রয়েছে, কিন্তু যানজট নেই। গাড়িগুলো ধীরগতিতে চলছে।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।



