নতুন ‘রাজনৈতিক দল’ নিয়ে আসছেন ইলন মাস্ক?

সেই জরিপে তিনি জিজ্ঞেস করেন, ‘যুক্তরাষ্ট্রে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় কি আসেনি, যা বাস্তবে ৮০ ভাগ মধ্যমপন্থি মানুষকে প্রতিনিধিত্ব করবে?’ মাস্কের ওই জরিপে ব্যাপক সাড়া মেলে। তিনি দাবি করেন, ৮০ শতাংশ উত্তরদাতা তার প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন।
এরপর তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘এটাই নিয়তি (This is fate)।’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’
দেশটির বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন শর্ত পূরণ করে ব্যালট অ্যাকসেস পেতে হয়। এছাড়া ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সঙ্গে প্রতিযোগিতা করতে গেলে ব্যাপক সাংগঠনিক কাঠামো ও তহবিল দরকার।
রিপাবলিকানদের ভেতর থেকেই পরিবর্তন?
মাস্ক অপর এক পোস্টে একটি বিকল্প ধারণার প্রতি মনোযোগ দেন।সেখানে বলা হয়, বিদ্যমান কোনো বড় দলকে ‘ভেতর থেকে সংস্কার’ করা যেতে পারে।
আসলেই কি দল ছাড়ছেন?
তবে এখনো পরিষ্কার নয় যে, মাস্ক আসলেই রিপাবলিকান পার্টি ত্যাগ করতে যাচ্ছেন, নাকি এটা কেবল একটি কৌশলগত চাপ প্রয়োগ।
মূলত ইলন মাস্কের এই উদ্যোগ ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতির বহিঃপ্রকাশ। তবে এটি মধ্যমপন্থি ভোটারদের আকৃষ্ট করতে একটি নতুন রাজনৈতিক পরিসর তৈরিরও ইঙ্গিত হতে পারে। যেখানে মাস্ক নিজেকে প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান।



