আন্তর্জাতিকএশিয়া
অলৌকিকভাবে বেঁচে গেছেন একজন

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানটির এক যাত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন। আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক সংবাদ সংস্থা এএনআই-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এনডিটিভি জানিয়েছে, ভয়াবহ এ দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই যাত্রীকে হাঁটতেও দেখা গেছে।
খবরে বলা হয়, ওই ব্যক্তি বিমানের ১১এ আসনের যাত্রী ছিলেন। তার পরনে ছিল সাদা টি-শার্ট এবং কালো রঙের ট্রাউজার্স। তার টি-শার্টে রক্তের ছোপ দেখা যাচ্ছে। তালিকা ঘেঁটে দেখা গেছে, ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।



