
বেশ কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করা ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমি ঠিক নেই। দেখে হয়তো মনে হচ্ছে, সব কাজই করছি। কিন্তু আসলে আমি ঠিক নেই। আমি ঠিক থাকার ভান করছি মাত্র। আমার নিজের জন্য এবং পরিবারের জন্য যা করণীয়, তা আমি করছি।’
ইরানি অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, ‘শিশুদের মৃত্যু দেখেও কীভাবে চুপ করে থাকা যায়! শুধু ফিলিস্তিন বা ইরান নয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের আর্থিক মদদে বিস্ফোরণ হচ্ছে। ইসরায়েল আক্রমণ করছে। আর সারা বিশ্ব নীরব হয়ে দেখছে!’
অভিনেত্রী এই মুহূর্তে ইউরোপে রয়েছেন। সেখানে নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটার সময়ও নিজেকে ভূতের মতো মনে হচ্ছে তাঁর। তাই তিনি লিখেছেন, ‘আমার মনটা পড়ে রয়েছে আমার বাড়িতে, যেখানে আমার মা-ভাই, আত্মীয়স্বজন আতঙ্কে দিন কাটাচ্ছে। পরের ক্ষেপণাস্ত্রটা হয়তো ওদের বাড়ির ওপরই পড়বে!’
নিজের দেশকে পুড়তে দেখে অসহায় বোধ করছেন মান্দানা করিমি। অভিনেত্রী জানিয়েছেন, ইরান বলতে তিনি সরকার, প্রশাসন বোঝেন না। তার কথায়, ‘ইরান বলতে সেই দেশের মানুষকেই বুঝি। আমার মায়ের হাত বুঝি। সেই ইরানের মৃত্যু হচ্ছে। আমি ঠিক নেই।’
‘কেয়া কুল হ্যায় হম’, ‘ভাগ জনি’, ‘রয়’–এর মতো ছবিতে অভিনয় করেছেন মান্দানা। ‘বিগবস’-এও নজর কেড়েছিলেন এই অভিনেত্রী।



