দেশবাংলা

মাগুরায় রাইস কুকারে রান্না করতে গেয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুসহ নিহত – ২

মাগুরার সদর উপজেলার টিলা গ্রামে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও তার সাত মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ৮ টার দিকে মাগুরার সদর উপজেলার টিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সেতু আক্তার ( ৩০ ) ও শিশু সন্তান ( ০৭মাস ) আনিশা সদর উপজেলার টিলা গ্রামের আওয়াল মোল্লার স্ত্রী ও সন্তান জানা যায়, নিহত পরিবারের আত্মীয়-স্বজন মো. রিপন বিশ্বাস বাংলা টিভি কে জানান, সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। কোলে থাকা শিশু আনিশা মায়ের সঙ্গে বিদ্যুতের সংস্পর্শে হয় । পরে বাড়ির পাশের পড়শিরা ঘটনা টের পেয়ে দ্রুত তাদের কে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ওমর ফারুক জানান, সকাল ৯ টার দিকে মা ও তার ছোট শিশু মেয়ে সহ ইলেকট্রিক বার্ন হয় । হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি মা সহ ২ জনেই মৃত্যু বরণ করছে। তাদের শরীরে একাধিক স্থানে পোড়া চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button