দেশবাংলাবাংলাদেশরাজনীতি

‘মাদক-সন্ত্রাসমুক্ত রাজবাড়ী গড়তে চাই’

পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত সবুর শাহীন

রাজবাড়ীর রাজনীতিতে একজন পরিচ্ছন্ন, সাহসী ও ত্যাগী নেতার নাম কে এ সবুর শাহীন। ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করে বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতি তার কাছে শুধু বক্তৃতা বা ক্ষমতার হাতিয়ার নয়। তিনি মনে করেন, রাজনীতি মানে মানুষের পাশে থাকা এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা।

সবুর শাহীন ছাত্রজীবনে ১৯৮৭ সালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। তিনি ১৯৯৩-৯৬ সালে রাজবাড়ী জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তবে রাজনীতিতে সক্রিয় থাকলেও লেখাপড়ার বিষয়ে শাহিন ছিলেন বেশ মনযোগী, প্রথম শ্রেণীতে অর্জন করেছেন আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

শাহীন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হয়ে মূল দলে সক্রিয় হন। এরপর ২০১২ ও ২০১৫ সালে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও বিগত জেলা বিএনপির কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

490096918 3492765281019189 1019795111468608119 n
আলোচনা সভায় বক্তব্য রাখছেন কে. এ. সবুর শাহিন

দলের রাজনীতি করতে গিয়ে সবুর শাহীনকে মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানির মুখোমুখিও হতে হয়েছে। তবুও সাহস হারাননি তিনি, বরং আরও দৃঢ় প্রত্যয়ে মানুষের পাশে থেকেছেন। করোনাকালে অসহায়দের মাঝে খাদ্য বিতরণসহ বিভিন্ন সময়ের সেবামূলক কাজ এই ব্যবসায়ীকে মানুষের কাছের মানুষে পরিণত করেছে।

রাজবাড়ীতে বর্তমানে সবচেয়ে বড় সামাজিক সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে- মাদক ও সন্ত্রাস। সীমান্তবর্তী এই অঞ্চলে মাদক সহজে প্রবেশ করে, যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে সবুর শাহীন মনে করেন, ‘রাজনীতিবিদদের দায়িত্ব কেবল বক্তৃতা নয়, বাস্তবিকভাবে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখা।’ তাই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, মাদক ও সন্ত্রাসমুক্ত রাজবাড়ী গড়তে প্রয়োজনে জীবন বাজি রাখতেও প্রস্তুত।

আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কে এ সবুর শাহীন বলেন, ‘দল যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে আমি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তবে তার জন্যই কাজ করব। কারণ দলের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ।’

45089408 1902010803440542 6694270571691114496 n
আওয়ামী লীগ শাসনামলে আটক কে. এ. সবুর শাহিন

জাতীয় রাজনীতির দিক থেকেও শাহীন সক্রিয়। তিনি জানান, সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে রাজবাড়ীতে বিএনপিকে শক্তিশালী করার কাজ চলছে। তার বিশ্বাস, আগামী সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে আবারও খৈয়মই হবেন দলের প্রার্থী।

সবুর শাহীনের ভাষায়, ‘রাজনীতি করতে হয় মানুষের পাশে থাকার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি।’

এ বিষয়ে বানিবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহতাব উদ্দিনসহ একাধিক নেতা বলেন, “সবুর শাহীন একজন নির্লোভ, সাহসী ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তৃণমূলের মানুষ তার পাশে আছে। আমরা বিশ্বাস করি, আগামীতে তার নেতৃত্বে সদর উপজেলা বিএনপি আরো শক্তিশালী হওয়ার পাশাপাশি অঞ্চলটির সাধারণ মানুষেরও ভাগ্যের উন্নতি হবে।”

এসআর/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button