রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার আদায় করে ছাড়ব: জামায়াতে ইসলামী আমির

জামায়াতে ইসলামী সরকারের কাছ থেকে মৌলিক সংস্কারের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডা. শফিকুর রহমান জানান,কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকে,তবে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে।

কোন ভাবেই সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হবে না। কোনো প্রশাসনিক ক্যু করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন,আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে তবে জামায়েতে ইসলাম সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

বুলবুল / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button