
নিউজ ডেস্ক: এবার আর যেনতেন নির্বাচন মেনে নেয়া হবে না, বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পথসভায় এ কথা বলেন তিনি। এসময় জামায়াতের আমির বলেন,দেশের বিভিন্ন জায়গায় ইদানীং রাজনীতির নামে চাঁদাবাজি,লুটপাট লক্ষ্য করা যাচ্ছে। আগামীতে যেকোনো ফ্যাসিবাদ নতুন কিংবা পুরাতন বুঝি না,এসবের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে- বলেও মন্তব্য করেন শফিকুর রহমান।
হাসান মাহমুদ / বাংলা টিভি



