অন্তর্বর্তী সরকারসরকার

আজ থেকে শুরু হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের’ কাজ: সংস্কৃতি উপদেষ্টা

নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ থেকে। সোমবার (১৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি জানান, স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ নারায়ণগঞ্জ থেকে শুরু হচ্ছে এবং আগামী ৪ আগস্টের মধ্যে সব জেলায় এটি সম্পন্ন হবে। সংস্কৃতি উপদেষ্টা বলেন, “জুলাই শহিদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button