অন্তর্বর্তী সরকারবাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ লাখ টাকার চেক বিতরণ

মাহমুদুল হাসান: সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা মেট্রো-৩ সার্কেলের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচটি নিহত পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

WhatsApp Image 2025 09 01 at 6.29.11 PM 1

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরটিএ মেট্রো সার্কেল-৩ এর উপপরিচালক কাজী মোঃ মোরছালীন এই চেক হস্তান্তর করেন। এছাড়া সহকারী পরিচালক লিটন বিশ্বাস সহকারী পরিচালক (ইঞ্জি:) বশির উদ্দিন আহমেদ ও মোটরযান পরিদর্শকগন উপিস্থিত ছিলেন।

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই আর্থিক সহায়তা কার্যক্রম সম্পর্কে উপপরিচালক কাজী মোঃ মোরছালীন বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা তাদের আর্থিক সুরাহায় কিছুটা হলেও অবদান রাখবে বলে আমরা আশা করছি।”

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বিআরটিএ নিয়মিতভাবে এ ধরনের চেক বিতরণ করে আসছে।

এসআর/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button