
ঢাকার মিডফোর্ড এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক হাসান আহমেদ চৌধুরী কিরণের বাবা আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় মরহুমের জন্মস্থান লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার রসূলপুর গ্রামে তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন রাতে ঢাকা মোহাম্মদপুরের শেরশাহশুরী রোডস্থ বাইতুল ফালাহ মসজিদে এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে মোহাম্মদপুর ঈদগাহ মাঠসংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
এসআর/বাংলা টিভি



