খেলাধুলাফুটবল

অবসরের ঘোষণা দিলেন বার্সেলোনার রাফিনিয়া আলকান্তারা

দীর্ঘদিনের চোট–সংঘাতের কাছে শেষ পর্যন্ত হার মানলেন বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া আলকান্তারা। ৩২ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপজয়ী মাজিনিওর সন্তান রাফিনিয়ার ফুটবলজীবন শুরু থেকেই ছিল সম্ভাবনায় ভরপুর। তবে বারবারের গুরুতর চোট তার ক্যারিয়ারের ধারাবাহিকতাকে ভেঙে দিয়েছে। ভাই থিয়াগো আলকান্তারা যেমন বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও লিভারপুলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, রাফিনিয়ার ক্ষেত্রে তা আর হয়ে ওঠেনি।

২০১১ সালের নভেম্বরে বার্সেলোনার হয়ে অভিষেক হয় রাফিনিয়ার। নয় বছরে কাতালান ক্লাবটির জার্সিতে তিনি মাঠে নামতে পেরেছেন মাত্র ৯০ ম্যাচে। বার্সেলোনা ‘বি’ দল ও ধারে সেলটা ভিগোতে খেলার সময় তার পারফরম্যান্স নজর কাড়ে তৎকালীন কোচ লুইস এনরিকের। এনরিকে মূল দলের দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে নিয়মিত হতে শুরু করেন রাফিনিয়া।

২০১৪–১৫ মৌসুমে বার্সেলোনার ঐতিহাসিক ট্রেবল জয়ে তার অবদান ছিল। তবে সেই মৌসুমেই বড় ধাক্কা আসে—হাঁটুর মারাত্মক চোটে পড়ে তাকে মাঠের বাইরে থাকতে হয় ১৮২ দিন। পরে ফিরেই পিএসজির বিপক্ষে ৬–১ গোলের স্মরণীয় জয়ে অংশ নেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button