বাংলাদেশসরকার

স্পিকারকে অবিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী

ত্রয়োদশ সংসদের নবীন সদস্যরা স্পিকারকে অবিভাবক হিসেবে মেনে কাজ করবেন, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালায় মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, নবীন সংসদ সদস্যরা যাতে মানসিক চাপ না অনুভব করেন এবং দেশের জন্য কার্যকরী সংসদ গঠন করতে পারেন, সেই লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

মন্ত্রী বলেন, সংসদীয় নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন এবং এ প্রস্তুতিও ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

এই সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবং সেই লক্ষ্যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সদস্য শপথ নেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button