আন্তর্জাতিকইন্ডিয়া

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকার পশু জবাই সংক্রান্ত নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার মাধ্যমে রাজ্যজুড়ে নির্দিষ্ট নিয়ম ছাড়া গরুসহ বিভিন্ন পশু জবাইয়ের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (১৩ মে) জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি পশু চিকিৎসকের যৌথ অনুমোদন ছাড়া কোনো গরু, ষাঁড় বা মহিষ জবাই করা যাবে না। নিয়ম ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা জরিমানার বিধান রাখা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, পশু জবাইয়ের আগে তার স্বাস্থ্য ও সক্ষমতা যাচাই করতে হবে। সাধারণত ১৪ বছরের বেশি বয়সী, প্রজনন বা কাজের অনুপযোগী পশুকেই জবাইয়ের অনুমতি দেওয়া হবে। গুরুতর অসুস্থ, বিকলাঙ্গ বা অক্ষম পশুর ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

এছাড়া পশু জবাইয়ের স্থান নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। শুধুমাত্র সরকারি অনুমোদিত কসাইখানা বা নির্ধারিত স্থানে জবাই করা যাবে। প্রকাশ্যে বা জনসমাগমপূর্ণ স্থানে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নতুন নিয়ম বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। তারা যেকোনো স্থানে পরিদর্শন করতে পারবেন এবং এতে বাধা দেওয়া হলে সেটিও আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

নিয়ম ভাঙলে জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button