২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টোল আদায়

বাংলা টিভি ডেস্ক: ঈদযাত্রাকে কেন্দ্র করে যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সেতুটির ওপর দিয়ে ৩২ হাজার ৬৫৯টি যানবাহন পারাপার করেছে এবং এসব যানবাহন থেকে প্রায় ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।
রোববার (২৪ মে) সকালে সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এ খাত থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা টোল। অন্যদিকে ঢাকামুখী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।
ঈদে বাড়তি চাপ সামাল দিতে বর্তমানে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্যও আলাদা বুথ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৯৯৮ সালে চালুর পর থেকেই যমুনা সেতু-তে নিয়মিত টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।



