বাংলাদেশঅপরাধ

মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বুধবার (৩ জুন) সকাল ৯ টা ৪৫ মিনিটে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি আভিযানিক দল সদর থানাধীন নলকা এলাকায় সৈয়দ স্পিনিং মিলের সামনে অভিযান চালিয়ে আসামি মোঃ শান্ত (২৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শান্ত রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।

র‌্যাব-১২ জানায়, গত ২৬ এপ্রিল সকাল ১০ টার দিকে ভিকটিম শিশুটি প্রতিদিনের মতো বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার শান্ত তাকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে নিজের বসতবাড়িতে নিয়ে যায়। পরে বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এ ঘটনায় গত ৩ মে ভিকটিমের বাবা বাদী হয়ে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-৪, জিআর-৫৬। মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। ঘটনাটি সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, অধিনায়কের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button