বাংলাদেশঅপরাধ

ঝালকাঠি শহরে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: ঝালকাঠি শহরের কালীবাড়ি মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তীকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শহরের শীতলাখোলা এলাকা থেকে রোববার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

এ ঘটনার পর কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে সুমন চক্রবর্তীকে মন্দিরের দায়িত্ব থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানায়।

স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিতের বিরুদ্ধে মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button