গ্রাম বাংলাদেশবাংলা

বাংলা টিভিতে নিউজ প্রকাশের পর সহায়তা পেলেন দর্জি নাজমুল

নীলফামারী প্রতিনিধি (ডিজিটাল): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিডনি রোগে আক্রান্ত নাজমুল হক (৩৭) অবশেষে সহায়তা পান। নাজমুল সদর ইউনিয়নের দক্ষিণ কেশবা মৌলবিপাড়া গ্রামের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নাজমুল কিডনি রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছেন। টাকা-পয়সার অভাবে নিয়মিত খাওয়া-দাওয়া ও চিকিৎসা করতে পারেছেন না। গত সোমবার (৮ জুন) উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ, বন্ধ হাঁড়ির রান্না, বাঁচতে চান নাজমুল এ শিরোনামে নিউজ প্রকাশের পর মঙ্গলবার (৯ জুন) রাতে কিশোরগঞ্জ উপজেলার ইউএনও উপজেলা রেড জুলাইয়ের আহ্বায়ক ও জাতীয় ছাত্র শক্তি আহ্বায়ক মোতালেব হোসেনের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- সেবা ফাউন্ডেশনের সভাপতি শিপন সেন লিওন, প্রতিষ্ঠাতা রফিক শাহ্, নাইম ইসলামসহ বিভিন্ন সেচ্ছাসেবীগণ।

মোতালেব হোসেন বলেন, আমরা বাবু ভাইয়ের জন্য সর্ব্বোচ চেষ্টা এবং তার সু-চিকিৎসার জন্য সব সময় পাশে থাকবো। নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button