বাংলাদেশঅপরাধ

রায়পুরে মন্দির নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-র চরপাতা ইউনিয়নে নতুন একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় আগে থেকেই একটি মন্দির বিদ্যমান রয়েছে। তবে একই স্থানে নতুন করে আরেকটি মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে বিদ্যমান মন্দির পরিচালনা কমিটি ও নতুন উদ্যোগের সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন, যাদের মধ্যে নারীও রয়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে কাজ করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button