বাংলাদেশসরকার

‘বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই’

বাংলা টিভি ডেস্ক: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাঙালি পরিচয়ের স্বীকৃতির জন্য সীমান্তের ওপারের কারও কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই।

শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে ‘জুলাই সনদের বাস্তবায়ন’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষাগত মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে পার্থক্য রয়েছে, যা অস্বীকার করার সুযোগ নেই। তার মতে, ইতিহাসই বাঙালি পরিচয়ের সবচেয়ে বড় ভিত্তি এবং ইতিহাস বিকৃতির চেষ্টা কখনো স্থায়ী হয় না।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন একটি পরিষ্কার ম্যান্ডেটের ভিত্তিতে এগোচ্ছে। কেউ কৃত্রিম বয়ান তৈরি করতে চাইলে সেটিকে সরকার গুরুত্ব দেয় না, বরং সঠিক ইতিহাসকেই মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হবে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশগুলোর জনসংখ্যা ২২০ কোটির বেশি। তিনি জানান, আঞ্চলিক সহযোগিতা কাঠামোর বাইরে গিয়ে কোনো নতুন রাজনৈতিক বা কৌশলগত বয়ান তৈরি হলে তা সন্দেহের চোখে দেখা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button