বাংলাদেশঅপরাধ

টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে জুনায়েদ ইসলাম (২১) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার (১৪ জুন) গভীর রাতে টঙ্গীর এরশাদনগর এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা জুনায়েদ ইসলাম টঙ্গীর দত্তপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, তিনি রাতে শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে নির্যাতন করেন।

ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয় এবং চিকিৎসা দেওয়া হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় সোমবার শিক্ষার্থীর পরিবার থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ জুনায়েদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে বলে জানিয়েছেন মো. মেহেদী হাসান।

সংশ্লিষ্ট খবর

Back to top button