বিনোদন

পরীমণির চরিত্রে পর্দায় আসতে চান দীঘি

বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জীবনকাহিনি নিয়ে নির্মিত সম্ভাব্য একটি বায়োপিকে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তরুণ অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, পরীমণির জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মিত হলে সেখানে কাজ করতে তিনি আগ্রহী।

পডকাস্টে দীঘি বলেন, তিনি একটি অনুষ্ঠানে শুনেছিলেন যে পরীমণি নিজের বায়োপিকে নিজেই অভিনয় করতে চান, তবে সেই চরিত্রে কাজ করার সুযোগ পেলে তিনি সেটি করতে চান।

তার ভাষায়, পরীমণির জীবনের গল্পকে তিনি অত্যন্ত আকর্ষণীয় ও বিনোদনমূলক একটি বায়োপিক হিসেবে দেখেন, যা দর্শকদের কাছে আলাদা ধরনের অভিজ্ঞতা হয়ে উঠবে।

দীঘির এমন মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে পরীমণির জীবনকাহিনি পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ দীঘিকে সেই চরিত্রের জন্য উপযুক্ত বলেও মত দিয়েছেন।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে পরবর্তীতে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান প্রার্থনা ফারদিন দীঘি। অন্যদিকে পরীমণি দীর্ঘদিন ধরেই অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় আলোচনায় রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button