বাংলাদেশপ্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

বাংলা টিভি ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের জন্য নির্মিত একটি প্যান্ডেল হঠাৎ বাতাসে ভেঙে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপকারভোগীদের বসার জন্য তৈরি করা ওই প্যান্ডেলটি আকস্মিকভাবে ভেঙে পড়ে। এ সময় ভেতরে থাকা লোকজন আতঙ্কে ছোটাছুটি করেন। ঘটনার ফলে মূল মঞ্চের কোনো ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরবর্তীতে দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে ভাঙা অংশ সরিয়ে পুনরায় চেয়ারের ব্যবস্থা করা হয় এবং প্রস্তুতিমূলক কার্যক্রম পুনরায় শুরু করা হয়।

এদিন সকালে সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। তার সফরসূচি অনুযায়ী, দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, শেষ মুহূর্তের প্রস্তুতি ও আবহাওয়ার পরিবর্তনের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে অনুষ্ঠানসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button