বাংলাদেশ

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চিঠি

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া অর্থ ও দানের ভিড়ে এবার উঠে এসেছে এক ভিন্ন ধরনের চিঠি। সেখানে এক অজ্ঞাত ফুটবলপ্রেমী ভক্ত আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন—২০৩০ সালের বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে দেখতে চেয়ে।

শনিবার (২৭ জুন) সকালে ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। এতে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদের দ্বিতীয় তলায় এসব অর্থ গণনার কাজ শুরু হয়। এ সময় অন্যান্য দানের সঙ্গে একটি ব্যতিক্রমী চিঠিও পাওয়া যায়।

চিঠিতে ওই ভক্ত লিখেছেন, তিনি চান বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২০৩০ সালের বিশ্বকাপে অংশ নিক এবং লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে উড়ুক। তিনি দেশের ফুটবলের উন্নয়ন, খেলোয়াড়দের সফলতা এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গৌরব বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

চিঠিটি ছিল এভাবে—

“বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। আমার প্রিয় স্বপ্ন হলো ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দল অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা বিশ্বমঞ্চে উড়ুক। দেশের ফুটবলের উন্নয়ন ঘটান এবং খেলোয়াড়দের সফলতা দান করুন। আমিন। একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবলপ্রেমী।”

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খোলা হলে ৩ মাস ২৭ দিনে ১১ কোটি ৭৮ লাখ টাকারও বেশি অর্থ পাওয়া যায়। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও জমা পড়ে।

দানের এসব অর্থ গণনা কার্যক্রমে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, পুলিশের ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button