বাংলাদেশ

সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক

বাংলা টিভি ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর বাড়িতে অবস্থানকালে একটি মসজিদের ইমামকে স্থানীয়রা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) গভীর রাতে চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মো. সেলিমকে ওই নারীর বাড়িতে দেখে এলাকাবাসী সেখানে গিয়ে তাকে আটক করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

স্থানীয় বাসিন্দা ও মসজিদের মুসল্লিদের ভাষ্য, প্রায় এক দশক ধরে তিনি ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ঘটনায় তারা বিস্ময় প্রকাশ করেছেন।

অভিযোগের বিষয়ে ইমাম মো. সেলিম জানান, প্রায় দেড় মাস ধরে ওই নারীর সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ ছিল। শনিবার রাতে তিনি তার বাড়িতে গেলে স্থানীয়রা এসে তাকে আটক করেন।

অন্যদিকে ওই নারী বলেন, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে এবং তিনি ইমাম সেলিমকে বিয়ে করতে চান।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button