জাতীয়

সমালোচনা নয়, সময়কে ভালো কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা টিভি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সমালোচনা বা কটাক্ষে সময় নষ্ট না করে শিক্ষার্থীদের সৃজনশীল ও ইতিবাচক কাজে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

শনিবার (১১ জুলাই) সাভারের গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কারণে ওই অঞ্চলের এইচএসসি ২০২৬ সালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দুঃখজনক।

শিক্ষামন্ত্রী বলেন, সমালোচনা বাদ দিয়ে সময়কে ভালো কাজে লাগাতে হবে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কারণে সেখানকার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে অযথা সমালোচনা না করে শিক্ষার্থীদের ইতিবাচক কাজে মনোযোগী হওয়া উচিত।

এর আগে গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে ও কেক কেটে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।

অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আবুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ও আলহাজ্ব তমিজ উদ্দিন ।

সংশ্লিষ্ট খবর

Back to top button