মুজিববর্ষ উদযাপনের নামে ৯৮২ কোটি টাকা খরচ করেছে: অর্থমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: আওয়ামী লীগের আমলে মুজিববর্ষ উদযাপনের নামে রাষ্ট্রের ৯৮২ কোটি ৯১ লাখ ৮৪ কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, মুজিববর্ষ উদযাপান উপলক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন এবং শেখ মুজিবের ছবি ও বেদী তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সব মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক সর্বমোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।
মন্ত্রী তার জবাবের সঙ্গে এ সংক্রান্ত ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’র একটি কপিও সংযুক্ত করে সংসদে পেশ করেন। এসময় রাজনৈতিক বিবেচনায় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সরকার নিয়োগ দিচ্ছে না বলে জানান অর্থমন্ত্রী



