আন্তর্জাতিক

৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন, গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন ব্রাজিলের এক দম্পতি। এই কৃতিত্বের মাধ্যমে তারা স্বল্প সময়ে সর্বাধিক চুম্বন বিনিময়ের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ব্রাজিলের রেনাতো বায়মা গাইয়া ও নাইআরা রোবার্তা রিবেইরো ডি মারিন্স গত ১৭ ফেব্রুয়ারি সাও পাওলো অঙ্গরাজ্যের সাও জোসে দোস কাম্পোস শহরে এই রেকর্ড গড়েন। নির্ধারিত ৩০ সেকেন্ডে তারা মোট ১৯৫টি চুম্বন করেন, যা আগের রেকর্ডকে ছাড়িয়ে নতুন নজির স্থাপন করে।

গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, নিজেদের সম্পর্ককে বিশেষভাবে স্মরণীয় করে রাখতেই এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন ওই দম্পতি। সফলভাবে রেকর্ড গড়ার পর তারা আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পান।

সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। দম্পতির রেকর্ড গড়ার ভিডিও ও ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিপুল সংখ্যক মানুষ তা দেখেন।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

সংশ্লিষ্ট খবর

Back to top button